
ভারতে ৮ বাংলাদেশি আটক
ভারতের আসামে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তারা সবাই মেঘালয় হয়ে আসামে প্রবেশ করেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা ভারতে প্রবেশের সময় বৈধ পাসপোর্ট কিংবা ভিসা প্রদর্শন করতে পারেননি।

নিউইয়র্কে পুলিশে চাকরি পেলেন বাংলাদেশী প্রবাসী
সফলতা কেবল ইচ্ছাশক্তির নয়, প্রয়োজন হয় সঠিক লক্ষ্য, গঠনমূলক প্রচেষ্টা ও ধারাবাহিক সাধনার। যাদের মূল্যবোধ ও জীবনের উদ্দেশ্য স্পষ্ট, তাদের পথই হয় মসৃণ। এই আদর্শে উদ্বুদ্ধ হয়েই প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন শরীয়তপুরের সন্তান আবু ইউসুফ রানা। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) একজন পূর্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত।

তুরস্কে বসেছে ৪৪ দেশের যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র মেলা
তুরস্কের ইস্তাম্বুলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (IDEF 2025)। মঙ্গলবার (২২ জুলাই) শুরু হওয়া এই ছয় দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের ৪৪টি দেশের ৪০০-রও বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী দেশের তালিকায় রয়েছে চীন, দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, কাতার, সৌদি আরব ও যুক্তরাজ্যসহ বহু রাষ্ট্র। প্রতিটি দেশ

ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন ট্রাম্প, গ্রেপ্তারের দাবি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন দেশটির সাবেক ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ওবামাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সম্প্রতি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ট্রাম্পের অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ওবামা প্রশাসন মার্কিন জনগণকে ভুল তথ্য

যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মালদ্বীপ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই কর্মসূচিটি ১৯৭১ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত হওয়ার কথা ছিল। দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন

ডাকাতি করায় দুবাইয়ে ৫ প্রবাসীর জেল, আজীবন ভিসা নিষিদ্ধ
দুবাইয়ের জেবেলার একটি বাসায় চুরির ঘটনায় পাঁচ প্রবাসীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দুবাইর আদালত। সাজা ভোগের পর দুবাই থেকে বহিষ্কার করা হবে এবং তাদের ওপর আজীবনের ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনাটি ঘটে চলতি বছরের মার্চ মাসে। এক ইউরোপীয় নারী পরিবারসহ বিদেশ সফর শেষে বাসায় ফিরে দেখেন, মূল দরজা খোলা

জমির আইলে পড়ে ছিল প্রবাসীর লাশ
টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় ধানক্ষেতের আইলের ওপর থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের ওই প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফিরোজের মাথায় ছিল রক্তাক্ত আঘাতের চিহ্ন। ফিরোজ মিয়া একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে তিনি

রেমিট্যান্সে নতুন রেকর্ড: ২১ দিনে এল ২০ হাজার কোটি টাকা
বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনেই তারা দেশে পাঠিয়েছেন ২০ হাজার ৬০৬ কোটি টাকার বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, যা রেমিট্যান্স প্রবাহে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে ধরা

আমিরাতে ৬ মাসে ৩২ হাজারের বেশি প্রবাসী আটক
সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩২ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির ফেডারেল কর্তৃপক্ষ আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বিষয়টি

বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই, জানালো এয়ার ইন্ডিয়া
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে ত্রুটির সম্ভাবনা ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। এরই প্রেক্ষিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) দেশের সব এয়ারলাইন্সকে বোয়িং বিমানের জ্বালানি সুইচ পরীক্ষা করার নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বহরে থাকা





