
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করল ওমান প্রবাসী
চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৬)। গত রোববার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ ভান্ডারী পাড়া এলাকার নাছির উদ্দিনের কন্যা। মুক্তার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে ওমান প্রবাসী স্বামী

আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ প্রদেশের দিব্বা এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কুলাউড়া সমিতি আমিরাতের সহ-সভাপতি রেজাউর রহমান রাজ্জাক (৪৮)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (৩১ আগস্ট) দিব্বার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি শেষ

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) দিয়ামার জেলায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পাইলট এবং তিনজন টেকনিশিয়ান রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দিয়ামার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ গণমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় নতুন নির্মিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময়

ওমানে জাদুটোনায় দুই প্রবাসী গ্রেপ্তার
ওমানে প্রতারণা ও জাদুটোনা করার অভিযোগে দুই আফ্রিকান প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। অভিযুক্তদের ফাঁদে পড়ে এক ওমানি নাগরিক প্রায় আট হাজার রিয়ালেরও বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান অধিদপ্তরের অভিযানে এই দুই প্রবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা জাদুটোনার মাধ্যমে মানুষের রোগ

ওমানে অবৈধ প্রবেশের চেষ্টায় ২১ প্রবাসী আটক
ওমানের উপকূলীয় শহর খাসাবে সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ২১ জন এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আটককৃতরা বিভিন্ন নৌপথ ব্যবহার করে দেশটিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে। আরওপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসান্দাম গভর্নরেট কোস্টগার্ড পুলিশ এবং মুসান্দাম নৌঘাঁটির যৌথ অভিযানে এদের আটক করা হয়। খাসাবের

সৌদির উপকূলে ইসরাইলি মালিকানাধীন জাহাজে বিস্ফোরণ
সৌদি আরবের ইয়ানবুর উপকূলে ইসরাইলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, রবিবার (৩১ আগস্ট) লাইবেরিয়ার পতাকাবাহী ওই ট্যাঙ্কার ইয়ানবু বন্দর নগরীর দক্ষিণ-পশ্চিমে অবস্থানকালে এ ঘটনা ঘটে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, কাছাকাছি অজ্ঞাত বস্তু নিক্ষেপের পর জাহাজের নাবিকরা প্রবল বিস্ফোরণের শব্দ শুনতে

ওভার টাইম করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই যুবক। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ চলছে বলে জানা গেছে। নিহতরা হলেন—গোপালনগর

স্কুলের সামনেই প্রাণ গেল শিক্ষার্থীর, মিষ্টি খাওয়ায় ব্যস্ত শিক্ষকরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় রবিউল হোসেন ফাহিম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। হাইওয়ে পুলিশ জানায়,

ওমানে ১০ বছরের গোল্ডেন ভিসা! জানুন কত টাকার বিনিয়োগ দরকার
বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি আকর্ষণের লক্ষ্যে ওমান আনুষ্ঠানিকভাবে ১০ বছরের গোল্ডেন রেসিডেন্সি কর্মসূচি চালু করেছে। দেশটির ভিশন–২০৪০ সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে গত রোববার (৩১ আগস্ট) সালালাহতে আয়োজিত সাসটেইনেবল বিজনেস এনভায়রনমেন্ট ফোরাম-এ এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ধোফারের গভর্নর সায়্যিদ মারওয়ান বিন তুরকি আল সাঈদ এবং বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ

৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ৪৬ যাত্রীর ফ্লাইট মিস হওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উদ্যোগে শেষ পর্যন্ত ভুক্তভোগীরা তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হন। যাত্রীদের দাবি, তার আন্তরিক ভূমিকার কারণেই তারা প্রবাসে যেতে পেরেছেন। ঘটনাটি ঘটে শনিবার (৩০ আগস্ট) সকালে। মালয়েশিয়া





