Long Popup (2)
সর্বশেষ
Aslam was imprisoned in libya for two years, but was not released despite 4.8 million

দুই বছর ধরে লিবিয়ায় বন্দি আসলাম, ৪৮ লাখেও মেলেনি মুক্তি

অভাবের সংসার ঘুচিয়ে সচ্ছলতা ফেরানোর স্বপ্নে বিদেশ পাড়ি জমাতে গিয়ে দুঃস্বপ্নে পড়েছেন মাদারীপুরের যুবক আসলাম চৌকিদার। দালালের প্রলোভনে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পৌঁছালেও প্রায় দুই বছর ধরে বন্দিশিবিরে আটক রয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে বারবার মুক্তির জন্য ৪৮ লাখ টাকা দেওয়ার পরও তার মুক্তি মিলছে না। আসলাম মাদারীপুরের ডাসার উপজেলার
Tang 20251004122210

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজার সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়। এতে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতদল যাত্রীদের ওপর
Family can be brought to the uk only if they contribute

যুক্তরাজ্যে অবদান রাখলেই আনা যাবে পরিবার

যুক্তরাজ্যে শরণার্থীদের পরিবার পুনর্মিলনের স্বয়ংক্রিয় অধিকার বাতিলের ঘোষণা দিয়েছে লেবার সরকার। নতুন নিয়ম অনুযায়ী, আশ্রয় পাওয়া ব্যক্তিদের শুধু শরণার্থী মর্যাদা পেলেই হবে না, তাদের প্রমাণ করতে হবে যে তারা সমাজে ইতিবাচক অবদান রেখেছেন। কেবল তখনই স্বামী-স্ত্রী ও সন্তানদের দেশে আনার অনুমতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার রাতে এক ঘোষণায়
Dead

প্রবাসী স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাড়ইপাড়া গ্রামে এক গৃহবধূ আখি খাতুন বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। আখি খাতুন ওই গ্রামের প্রবাসী সজীবের স্ত্রী। প্রত্যক্ষদর্শী আবু সামন্ত জানান, হঠাৎ বাড়িতে হইচই শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন আখি বিষ পান করেছেন। দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
D trump rb 20250806222438

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির দিকে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। শনিবার এক ভিডিওবার্তায় তিনি কাতার, তুরস্ক, সৌদি আরব, মিসর, ওমানসহ অন্যান্য আরব দেশকে ধন্যবাদ জানান, যারা যুদ্ধবিরতি প্রস্তাব তৈরিতে সহযোগিতা ও সমর্থন দিয়েছেন। ট্রাম্প বলেন, “আজ
Trump's order to protect qatar at all costs, what impact will it have on the middle east

কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের, কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশ কাতারের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, কাতারের ওপর যেকোনো সশস্ত্র আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে। এছাড়া, প্রয়োজন হলে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সব ধরনের
Mysterious drone spotted at airport, flights suspended0

বিমানবন্দরে রহস্যজনক ড্রোন, বিমান চলাচল বন্ধ

জার্মানির মিউনিখ বিমানবন্দরে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতিতে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে এক ডজনেরও বেশি ফ্লাইট স্থগিত ও বাতিল করা হয় এবং পরিস্থিতি গুরুতর হওয়ায় বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরে শুক্রবার পুনরায় বিমানবন্দর চালু করা হয়। মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে,
Nasa i9w4uy1pu s unsplash 1170x610

ওমান উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা! সবাই সতর্ক থাকার নির্দেশ

ওমানে উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে জানানো হয়, বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওমানের উপকূল থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি সম্ভবত পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য আরব সাগরের দিকে যাবে। যদিও এটি সরাসরি ওমানের উপকূলে
World's longest driverless metro in saudi arabia

বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো সৌদি আরবে

সৌদি আরব পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিনিয়ত নিজেদের আধুনিক অবকাঠামো দিয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছে। তার অংশ হিসেবে রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো, ‘রিয়াদ মেট্রো’। গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই স্বয়ংক্রিয় দ্রুতগামী রেলব্যবস্থা এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেট্রো নেটওয়ার্ক
Israeli attack on gaza ignoring trump's orders, 7 killed

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান দিলেও ইসরাইলের হামলা অব্যাহত থাকায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, হামাসের আংশিক সমঝোতার প্রস্তাবের পরও ইসরাইল ভোর থেকেই গাজা শহর ও আশেপাশের এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, রাতটি ছিল অত্যন্ত ভয়াবহ।