রাজধানীর মুগদায় মোকাররম নামে এক সৌদি প্রবাসীর ৮ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় মা-মেয়েকে গ্রেফতার করেছেন র্যাবের সদস্যরা। সেইসঙ্গে হত্যার আলমতও উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, পরকীয়া প্রেমের বলি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সৌদি প্রবাসী মোকাররম। তাকে হত্যা এবং মরদেহ আট টুকরা করে পলিথিনে মান্ডার একাধিক এলাকায় ফেলে রাখা হয়।
চাঞ্চল্যকর এই ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামতসহ গ্রেফতার করা হয়েছে। এর আগে র্যাব জানায়, ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে প্রবাসী মুকাররমকে নৃশংসভাবে হত্যা করে। এরপর মরদেহ আট টুকরা করে আলাদা জায়গায় ফেলে দেয়।
গত রোববার বিকেলে রাজধানীর মুগদা এলাকার মান্ডা আবদুল গনি রোডের একটি বাড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর পাশের এলাকা থেকে মাথার অংশও উদ্ধার করা হয়। পরে এসব খণ্ডিতাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।





![]jhgj](https://probashtime.net/wp-content/uploads/2026/08/jhgj.webp)




