সর্বশেষ

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৯২ অবৈধ প্রবাসী আটক

92 illegal immigrants, including Bangladeshis, arrested in Johor state, MalaysiaWeb Popup (3)

মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় ব্যাপক সাঁড়াশি অভিযানে মোট ৯২ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার ভোরে শুরু হওয়া এ অভিযানটি পরিচালনা করেন জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস। অভিযানটি ভোর ৪টা থেকে সমন্বিতভাবে চলতে থাকে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, একযোগে ‘অপস সেলেরা’, ‘অপস মারি’, ‘অপস সাপু’, ‘অপস বেলাঞ্জা’ এবং ‘অপস পিন্টু’ নামে পাঁচটি পৃথক অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্য ও সাধারণ মানুষের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক কারখানা, বিউটি সেলুন, রেস্তোরাঁসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিকে অভিযান চালানো হয়, যেখানে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল।

অভিযানে আটক ৯২ জনের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ২৩ জন, শ্রীলঙ্কার ৯ জন, মিয়ানমারের ২৮ জন, বাংলাদেশের ৮ জন, পাকিস্তানের ২ জন, চীনের ১ নারী এবং ফিলিপাইনের ১ নারী। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।

ইমিগ্রেশন পরিচালক জানান, আটকরা বৈধ পারমিট ছাড়া কাজ করা, ভিজিট পাস ও ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গসহ একাধিক অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। এর মধ্যে রয়েছে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারার লঙ্ঘন।

আটক সকল অভিবাসীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup