সর্বশেষ

শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা

Chinese vessel attacked by russiaWeb Popup (3)

কৃষ্ণসাগরে দুটি বেসামরিক জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের ঠিক এক দিন আগে এই হামলার ঘটনা ঘটল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুযায়ী, ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের (১৮ মে) এই হামলায় দুটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি মার্শাল দ্বীপপুঞ্জের এবং অন্যটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী। উভয় জাহাজই ইউক্রেনের ওদেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনীয় নৌবাহিনীর তথ্যমতে, হামলার শিকার জাহাজগুলোর একটি হলো চীনা মালিকানাধীন কার্গো জাহাজ কেএসএল দেইয়াং, যা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় চলাচল করছিল। এই জাহাজে চীনা নাবিকেরা অবস্থান করছিলেন। নৌবাহিনীর প্রকাশিত একটি ছবিতে জাহাজটির নাম এবং আংশিকভাবে আগুনে পুড়ে যাওয়া একটি অংশ দেখা গেছে। উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া নিয়মিতভাবে ওদেসা বন্দরের আশপাশে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির জন্য ওদেসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক কেন্দ্র।

এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ড্রোনগুলো ওদেসায় আঘাত হেনেছে এবং একটি মানববিহীন আকাশযান বা ড্রোন চীনের মালিকানাধীন জাহাজে আঘাত করেছে। সমুদ্রে কোন জাহাজটি ছিল, তার পরিচয় সম্পর্কে রুশদের অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই। ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির সব নাবিকই চীনা নাগরিক। তবে তাঁদের কেউই এই হামলায় আহত হননি। হামলার পর চীনা মালিকানাধীন জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখে। বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানায়, হামলার সময় দেইয়াং জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এটি ওদেসা অঞ্চলের পিভদেননি বন্দরে লৌহ আকরিকের ঘনীভূত খনিজ বোঝাই করতে যাচ্ছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup