
বিমানবন্দরে বন্ধ ই-গেট সেবা, ইমিগ্রেশনে সেই আগের ভোগান্তি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন বছর আগে চালু হওয়া স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল বা ই-গেট সেবা এখনও যাত্রীদের সুবিধা দিতে পারছে না। ই-গেটের মাধ্যমে ই-পাসপোর্টধারীরা স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারার কথা ছিল, কিন্তু এখনও যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ম্যানুয়ালি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। ফলে ভোগান্তি আগের মতোই থেকে গেছে।

বাবা-মা ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও পুত্রবধূকে তাড়াতে পারবেন না: আদালত
বাবা-মা তাঁদের ছেলেকে পারিবারিক বাড়ি থেকে বের করে দিতে পারেন, তবে পুত্রবধূকে সেই বাড়ি থেকে তাড়ানো যাবে না—সম্প্রতি এমনই রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, বিবাহিত নারীর বসবাসের অধিকার আইন দ্বারা সুরক্ষিত, তাই তিনি স্বামীর পারিবারিক বাড়ি থেকে ইচ্ছামতো উচ্ছেদযোগ্য নন। সোমবার (২০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়,

কাতারে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দূতাবাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। রোববার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,

বিমানবন্দরের বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফের নির্দেশ মন্ত্রণালয়ের
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজের ফ্লাইট সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইটের এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে একাধিক এয়ারলাইন্স অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে, যাতে শিডিউল দ্রুত স্বাভাবিক করা যায়। এ অবস্থায় এসব অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফের নির্দেশ দিয়েছে

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি!
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রমসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে শিগগিরই একাধিক নতুন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। রোববার (১৯ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত। তিনি বলেন, ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক

মালয়েশিয়ায় ৮২ প্রবাসীর আত্মসমর্পণ, ১৯ জন বাংলাদেশি
মালয়েশিয়ার কেলানতান রাজ্যে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৮২ জন প্রবাসী স্বেচ্ছায় দেশটির অভিবাসন দপ্তরে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে ১৯ জনই বাংলাদেশি নাগরিক। শনিবার (১৮ অক্টোবর) রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মসমর্পণকারীরা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী আত্মসমর্পণ করেছেন, যা মূলত

আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেপ্তার
বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, অভিযুক্ত দম্পতি নিয়মিতভাবে বিদেশি একটি জনপ্রিয় পর্ন সাইটে অশ্লীল ভিডিও আপলোড

শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করলেন প্রবাসীর স্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম পারুল বেগম (৬০)। তিনি ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত পুত্রবধূ লিলি আক্তারকে (৩০) পুলিশ আটক করেছে। পুলিশ ও

দুবাই থেকে আসা ফ্লাইট পড়লো সাগরে
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় একটি মালবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে বিমানবন্দরের দুই কর্মী প্রাণ হারিয়েছেন। সোমবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা একটি কার্গো বিমান হংকংয়ে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ভিসা নিয়ে বাংলাদেশিদের বড় সুখবর দিলো ইতালি
ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণে আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবারের কর্মী নিয়োগ প্রক্রিয়া হবে আগের চেয়ে আরও কঠোর ও স্বচ্ছ। কেবলমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত নিয়োগদাতারাই এবার স্পন্সর ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি






