
মালয়েশিয়ায় লরি দুর্ঘটনা: এ পর্যন্ত ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়ার পাহাং প্রদেশের রোম্পিন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে। সর্বশেষ নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আসকার (৪১)। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে জোহর রাজ্যের সেগামাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আসকার মারা যান

ফ্লাইটে বোমা আতঙ্কে তোলপাড়, বাধ্য হয়ে জরুরি অবতরণ
মাঝ আকাশে বোমা থাকার হুমকির জেরে ভারতের একটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে। দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রোববার (১৮ জানুয়ারি) সকালে লখনউ বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন বলে সংশ্লিষ্ট জানা গেছে। লখনউয়ের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) রজনীশ বর্মা জানান, উড়োজাহাজটির শৌচালয়ে একটি

গোলাগুলিতে আহত সেনাদের হেলিকপ্টারে উদ্ধার
জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের অন্তত সাতজন সেনা আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, কিশ্তওয়ার জেলার চাত্রু এলাকার সন্নার অঞ্চলে সেনাবাহিনী তল্লাশি অভিযান

প্রয়োজনে যেভাবে মোবাইলেই ঋণ নিতে পারেন সৌদি প্রবাসীরা
২০২৬ সালে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি প্রয়োজনে টাকা ধার নেওয়া বা পার্সোনাল লোন পাওয়ার প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক সহজ ও আধুনিক। বিদেশে কাজের ফাঁকে অনেক সময় হুটহাট বড় অংকের টাকার দরকার পড়ে-হোক সেটা চিকিৎসার জন্য, কিংবা পরিবারের জরুরি প্রয়োজনে। এসব পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের বড় বড়

ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ জানুয়ারি )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

আজকের সোনার দাম ( ১৯ জানুয়ারি )
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানে বিশ্ব রেকর্ড! ড্রিফট ট্র্যাকে নামল বিমান
মরুভূমির বুকে হাজারো দর্শকের উপস্থিতিতে ওমানের মোটরস্পোর্টস অঙ্গনে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। মাসকাট ড্রিফট এরিনায় চলমান ড্রিফট ট্র্যাকে একটি ছোট বিমান সফলভাবে অবতরণ করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক বিস্ময় ও উত্তেজনার সৃষ্টি করে। এই দুঃসাহসিক স্ট্যান্টকে ওমানের মোটরস্পোর্টস ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ব্যতিক্রমী প্রদর্শনীটি

খাবার অপচয়ে সেরা দেশ সৌদির বর্তমান অবস্থা যেমন
খাবারের অপচয় রোধে এক অভাবনীয় সাফল্যের পথে হাঁটছে সৌদি আরব। দেশটির জেনারেল ফুড সিকিউরিটি অথরিটির সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে দেশটিতে খাদ্য অপচয়ের সূচক ১৮.৯ শতাংশ থেকে নাটকীয়ভাবে কমে ১৫.৮ শতাংশে নেমে এসেছে। মরুভূমির এই দেশটিতে খাদ্য ব্যবস্থাপনায় এমন বড় পরিবর্তন বিশ্বজুড়ে প্রশংসা

ওমানে ৩৫ প্রবাসী গ্রেপ্তার
ওমানে পৃথক দুই অভিযানে ৩৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। উত্তর আল বাতিনাহ এবং উত্তর শারকিয়ায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। ওমান পুলিশ জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে উত্তর শারকিয়াহ পুলিশ

বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারকৃত শিকদার





