সর্বশেষ

বিমানের রিয়াদগামী ফ্লাইট নিয়ে বড় দুঃসংবাদ

Biman sharjah flight delayed by 6.5 hours due to technical glitch againWeb Popup (3)

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বেড়েছে। এর আগে এই রুটে ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা ছিল। সৌদি আরবে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

মঙ্গলবার এ তথ্য জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এ রুটে আবার ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা–জেদ্দা, ঢাকা–দাম্মাম ও ঢাকা–মদিনায় ফ্লাইট চলাচল আগের সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। 

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটের বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)