সর্বশেষ

বিনা খরচে মালয়েশিয়া যা‌চ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

Malaysia Job CircularWeb Popup (3)

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। তাঁদের নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এই ফ্লাইটের মধ্য দিয়েই শূন্য অভিবাসন ব্যয়ে দেশটিতে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া’য় কাজে যোগ দিতে যাচ্ছেন। তাঁদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

বোয়েসেল জানায়, শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছিল। তবে দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিতদের মধ্যে বেশ কয়েকজন অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

পরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এসব প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জন কর্মীকে নিয়োগ দেয় ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)