
আরব আমিরাতের দিকে ধেয়ে গেলো ‘ইরান থেকে ছোড়া’ ড্রোন
সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরান থেকে ধেয়ে আসা অন্তত দুটি ড্রোন বা মানববিহীন আকাশযান (ইউএভি) সফলভাবে ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। আমিরাতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে এই ড্রোন দুটিকে ধ্বংস করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই আমিরাতের আকাশসীমায় সরাসরি ইরান থেকে আসা ড্রোনের এই অনুপ্রবেশ

বিদেশিকে ‘মিয়া খলিফার স্বামী’ বলে ভিডিওধারণ, ২ টিকটকার গ্রেপ্তার
নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই বিদেশি নাগরিককে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের আমিনুল ইসলাম (৩০) এবং তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের রাসেল ইসলাম (২৫)। বিদেশি পর্যটকদের সঙ্গে চরম অশোভন
![]jkhgg](https://probashtime.net/wp-content/uploads/2026/05/jkhgg.webp)
ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিলেন মা
বিশ্ব মা দিবসে এক অনন্য ভালোবাসা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করলেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার এক মা। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগতে থাকা ছেলে নাসিম জাহান আকাশকে নিজের একটি কিডনি উপহার দিয়েছেন তার মা নাসিমা সুলতানা। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে আকাশের দুটি কিডনিই বিকল

মাকে নিয়ে ঘুরলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি
আজ ১০ মে। আন্তর্জাতিক ‘মা’ দিবস। দিবসটি ঘিরে আলোচনায় এসেছেন ভারতের এক তরুণ ব্যবসায়ী। তিনি বলেছেন, মা দিবস উপলক্ষে যদি কেউ নিজের বাবা-মাকে নিয়ে কোথাও ঘুরতে যান তবে তাকে তিন দিনের বেতন সহকারে ছুটি ও ভ্রমণের জন্য ১০ হাজার রুপি ভাতা দেবেন। আজ রোববার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই

সিগারেট বিক্রি চিরতরে অবৈধ হচ্ছে, কারণ কি?
যুক্তরাজ্যে জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পাস হওয়া একটি আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া যেকোনো ব্যক্তির কাছে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রি করা চিরতরে অবৈধ বলে গণ্য হবে। গত প্রায় দুই দশক ধরে দেশটিতে ১৮ বছরের

ওমানের সুলতানকে আরবের সর্বোচ্চ সম্মাননা
ওমানের সুলতান হাইথাম বিন তারিককে মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব আরব কালচারাল এক্সিলেন্স’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। শনিবার আরব লিগ এডুকেশনাল, কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন -অ্যালেক্সো আনুষ্ঠানিকভাবে তাকে এই স্বীকৃতি প্রদান করে। আরব বিশ্বের শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের বিকাশে সুলতানের নিরলস পৃষ্ঠপোষকতাকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। আরব দেশগুলোর মধ্যে শিক্ষা,

সৌদিতে টয়লেটের ভেতরে ঢুকে প্রবাসীকে ধরল পুলিশ
সৌদি আরবে প্রতারণা চক্রের সদস্যদের ধরতে গিয়ে নিরাপত্তা রক্ষীরা এমন এক গোপন আস্তানার সন্ধান পেয়েছেন, যা রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানায়। আলমারির ভেতর দিয়ে গোপন পথ, সেখান থেকে টয়লেট এবং এরপর আরেকটি গোপন ঘরে লুকিয়ে থাকা অবস্থায় এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মালামাল কিনে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে সুমন মিয়া (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ মে) দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল (কেজেডএন) প্রদেশের নিউ ক্যাসেল শহরে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মো.

মাদুরোকে ‘আটক’, ইরানের সাথে যুদ্ধ, হতাশায় ভেনেজুয়েলার ১৩.৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিলেন ট্রাম্প
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ অব্যাহত রাখলেও, এবার ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সফলভাবে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা রিঅ্যাক্টর থেকে ১৩ দশমিক ৫ কেজি বা প্রায় ৩০ পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় লরির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের বিনতাংর এলাকার মেরাদং-এ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে জালান সেরডেং-এর কামপুং জালু বারু মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান জীবিকার তাগিদে দেশটিতে গিয়ে ওই এলাকায় একজন সাধারণ





