সর্বশেষ

দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করাল ছাত্র, প্রধান শিক্ষক বললেন—‘চকলেট খাও, ভালো লাগবে’

India h40BEGaWeb Popup (3)

ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ছাত্রীর পানির বোতলে প্রস্রাব মিশিয়ে পান করানোর মতো অমানবিক অভিযোগ উঠেছে তাদেরই এক সহপাঠীর বিরুদ্ধে। আরও মর্মান্তিক বিষয় হলো, ভুক্তভোগী ছাত্রীরা এর প্রতিকার চাইতে গেলে স্কুলের প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি; উল্টো তিনি ছাত্রীদের ১০ রুপি দিয়ে একটি চকোলেট খেয়ে মুখের স্বাদ বদলে নেওয়ার পরামর্শ দেন। গত সোমবার জেলার অ্যারন ব্লকের ওই স্কুলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

গুনা জেলার ম্যাজিস্ট্রেট কিশোর কুমার কানিয়াল জানান, পঞ্চম শ্রেণির অভিযুক্ত ওই ছাত্রের পাশাপাশি আরও কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত ছাত্র ও তার অভিভাবকদের তলব করা হয়েছে। একই সঙ্গে চরম দায়িত্বহীন আচরণের জন্য স্কুলের প্রধান শিক্ষককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ন্যক্কারজনক এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীদের ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় গ্রামবাসী স্কুলে গিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা স্কুল ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দিয়ে অভিযুক্ত ছাত্র ও প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানান। উদ্ভূত পরিস্থিতিতে অ্যারনের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) মঞ্জুষা খাত্রী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করেন। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তহসিলদার ও ব্লক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ওপর ভিত্তি করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup