Long Popup (2)
সর্বশেষ

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে তুমুল বিতর্ক, ভাইরাল ফুটেজে যা দেখা গেল

1787136806 28b9d8c5fcfce5611b196b393d87f3cc (1)City

জীবনের নানা সংকট, মানসিক প্রশান্তি কিংবা পেশাগত সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই তথাকথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের দ্বারস্থ হন। আমাদের সমাজে এমন অসংখ্য সাধুর দেখা মেলে, যাঁদের ভক্তের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে এসব সাধুর আড়ালে অনেকেই যে প্রতারণার জাল বুনে থাকেন, সেই খবরও নতুন নয়। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভণ্ড সাধুদের এই প্রতারণার শিকার মূলত নারী ও শিশুরাই বেশি হন। সম্প্রতি এমনই এক সাধুর অদ্ভুত কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সমালোচনায় মুখর হয়ে নেটিজেনরা ওই সাধুর নাম দিয়েছেন ‘লিপ কিস বাবা’।

‘রিয়েলট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাঁদের ‘আশীর্বাদ’ করছেন। দৃশ্যটি ছড়িয়ে পড়ার পরই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। নেটিজেনদের বড় একটি অংশের অভিযোগ, কাপড় দিয়ে মুখ আড়াল করার সুযোগে ওই ভণ্ড সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। ক্ষুব্ধ অনেকেই প্রশ্ন তুলেছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে সাধুবাবার এমন অদ্ভুত আশীর্বাদের দৃশ্য কেন দেখা যায় না?

অন্যদিকে, বিতর্কের মুখে ওই সাধুর কয়েকজন অনুসারী দাবি করেছেন, এটি কোনো আপত্তিকর কাজ নয়; বরং নির্দিষ্ট আধ্যাত্মিক ধারায় গুরুমন্ত্র বা দীক্ষা দেওয়ার একটি প্রচলিত প্রথা। তবে ভাইরাল হওয়া ওই ভিডিওতে কাপড়ের আড়ালে ঠিক কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগের সত্যতা নিশ্চিত করা না গেলেও ‘লিপ কিস বাবা’ নাম নিয়ে অন্তর্জাল দুনিয়ায় এখন তুমুল সমালোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate