
কোরআন প্রতিযোগিতায় বিজয়ী মিশরের খ্রিষ্টান যুবক, ওমরাহর পুরস্কার দিলেন মুসলিম প্রতিবেশীকে
মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মিসরের এক খ্রিষ্টান যুবক। এক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা মূল্যে ওমরাহ পালনের পুরস্কার জিতেছেন তিনি। তবে এই পুরস্কার তিনি নিজের জন্য রাখেননি, বরং মোনা বা ‘উম্মে আলী’ নামের ওই মুসলিম প্রতিবেশীকে উপহার দিয়েছেন মিনা নামের ওই যুবক। স্কাই নিউজ

সৌদি থেকে ফেরার প্রস্তুতি, মালপত্র গোছানোর সময় প্রবাসীর মৃত্যু
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের আবদারে দেশে ফেরার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবারের সদস্যদের জন্য পছন্দের নানা জিনিসপত্র কেনাকাটাও সম্পন্ন করেছিলেন। কিন্তু সেই কেনা উপহারের মালপত্র গোছানোর সময়ই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৪ হাজার প্রবাসী
সৌদি আরবে গত এক সপ্তাহে বিভিন্ন অপরাধে ১৪ হাজার ২৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ওমরা করতে সৌদি আরব যাচ্ছেন হিরো আলম
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। শনিবার (২২ আগস্ট) বিকেল তিনটার একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। ওমরাহ পালনের পাশাপাশি সেখানে একটি মোবাইল শোরুম উদ্বোধনেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার আগে নিজের অনুভূতি প্রকাশ করেন

মুসলিম উম্মাহকে বার্তা দিলেন কাবার ইমাম
মুসলিম উম্মাহর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। মহানবীর (সা.) জন্মদিন পালনে সাহাবি ও পূর্বসূরী আলেমদের অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত উপায় হলো তার সুন্নাহ অনুসরণ করা। শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোনো

ওমান প্রবাসীদের বড় দুঃসংবাদ, ৬০ বছর হলেই ওয়ার্ক পারমিট বাতিল
মধ্যপ্রাচ্যের দেশ ওমান ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) প্রদান ও পুরোনো পারমিট নবায়ন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে ২০২২ সালে প্রবর্তিত একটি নীতি কার্যত বাতিল হয়ে গেল, যে নীতির অধীনে ষাটোর্ধ্ব বিদেশি কর্মীদের ওমানের বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। স্থানীয়

ঢাকা বিমানবন্দরে ৪ কেজি ‘কুশ’ জব্দ, ব্যাগ ফেলে পালাল দুই ভারতীয়
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজভর্তি ৪ হাজার ১৮০ গ্রাম (প্রায় ৪ কেজি) ভয়ংকর মাদক ‘কুশ’ ফেলে পালিয়ে গেছেন দুই ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া ওই ট্রাভেল ট্রলি থেকে মাদকের পাশাপাশি ওই দুই ভারতীয় নাগরিকের পাসপোর্টের ফটোকপিও

ওমানে প্রবাসীবাহী গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৯
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের হাইমা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শনিবার রয়্যাল ওমান পুলিশের (আরওপি) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হাইমার সুলতান সাঈদ বিন তাইমুর সড়কে ভারতীয় নাগরিকদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে উল্টে গেলে এই মর্মান্তিক

মদিনায় দেহব্যবসা, হাতেনাতে ধরা দুই প্রবাসী নারী
সৌদি আরবের পবিত্র শহর মদিনায় দেহব্যবসার অভিযোগে দুই প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মদিনা অঞ্চলের পুলিশ এবং কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচার দমন অধিদপ্তরের যৌথ অভিযানে ওই নারীদের আটক করা হয়। জননিরাপত্তা দপ্তরের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই দুই প্রবাসী নারীর

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন নাবিক ও ক্রু নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান-উইনার’ নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। গতকাল শনিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক বাংলাদেশিসহ জাহাজের বাকি ২২ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ইতিমধ্যে ভারতীয় কোস্টগার্ড ও





