সর্বশেষ
ব্রেকিং
8e063aca 4ac1 4b30 aff4 35a61587d868

ওমানে প্রকাশ্যে গোলাগুলি, নিহত ১

ওমানের ইব্রা অঞ্চলে দিনেদুপুরে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছেন। এই গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে এক ওমানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। শনিবার পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ কমান্ড জানিয়েছে, আল হাইমা এলাকায় তিন নাগরিকের ওপর
Bagerhat

দুই বছরের শিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বছর বয়সী এক শিশুকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার জন্মধাত্রী মায়ের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দাদির কাছে নিয়ে গেলে তিনিও নাতনির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। পরে নিরুপায় হয়ে স্থানীয় লোকজন শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিয়ে গেলে তিনি পরম মমতায়
Dcd3bf11f1f407c750380af1e0c07988 6a892c62d8621

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের

লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিস যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর মিসরের মারসা মাতরুহ উপকূলে উদ্ধার হয়েছেন ২৯ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৭ জনের পরিচয় এরই মধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে, যাদের ২৪ জনই সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। সুস্থ হয়ে ওঠা এই ২৭ বাংলাদেশি বর্তমানে
Image

নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

জীবনের অন্যতম বিশেষ দিন বিয়ের আসর। চারদিকে উৎসবের আমেজ, চলছে আনন্দ-আয়োজন। ঠিক এমন মুহূর্তেই আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন আয়োজনে থাকা ক্যাটারিং দলের দুই নারী কর্মী। তবে পরিস্থিতি সামাল দিতে একটুও দেরি করেননি স্বয়ং কনে। বিয়ের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে থামিয়ে চিকিৎসক হিসেবে নিজের পেশাদারি দায়িত্ব পালনে এগিয়ে আসেন তিনি। পরনে বিয়ের সাজ
AIRPORT 20260822

ঢাকা বিমানবন্দরে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা পাঁচ দিনের পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা সমমূল্যের সোনা ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত চালানো এসব তল্লাশিতে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সোনার পেস্ট, দামি স্মার্টফোন, বিদেশি সিগারেট,
Cff8c55e719c850aae2d456f6416f589 69ec634a08211

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর মার্কিন অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা বাতিল

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বিতর্কিত নীতিটি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এই স্থগিতাদেশকে ‘স্পষ্টতই বেআইনি’ বলে আখ্যা দেন। রায়ে তিনি উল্লেখ করেন, এই নীতি বাস্তবায়ন করতে গিয়ে
Somalia Yemen.jpg

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি জাহাজ ছিনতাই

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে পৃথক দুটি ঘটনায় সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে থাকা অন্তত ২২ জন ভারতীয় নাবিককে আটক করা হলেও তারা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারতের জাহাজ চলাচল ও পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম ঘটনাটি ঘটে গত ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ড উপকূলের কাছে। ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি
C149ee48f2720367d7e26c9e12eaa43b 6a89226b7414f

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল। তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে প্রস্তুত থাকার কথা তুলে ধরেছেন পেজেশকিয়ান।
Dfe8bd75 4a19 406f 885b 064a8638132d

ইসলামী ন্যাটোতে বাংলাদেশের যোগদানের বিষয়ে যা বলল ভারত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। পশ্চিম এশিয়া জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই এই ত্রিপক্ষীয় চুক্তিতে ঢাকার সম্ভাব্য যোগদানের গুঞ্জন নিয়ে নয়াদিল্লি নিজেদের এমন অবস্থান পরিষ্কার করেছে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র
1787331436 fac4ef5554f69012fe38d2f1d4e245a6

ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় হামলার ঘটনায় নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক

গাজামুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সংস্থাটির কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে দেশটি। গতকাল শুক্রবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিচারমন্ত্রী