Long Popup (2)
সর্বশেষ

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে

Ceasefire in gaza officially takes effectCity

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সরকার সম্মতি দিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কাঠামো অনুমোদন করেছে। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

চুক্তির প্রথম ধাপে ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনারা গাজার একটি নির্দিষ্ট ‘ইয়েলো লাইন’ থেকে সরে যাবে। পরবর্তী ৭২ ঘণ্টায় হামাস প্রায় ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল ২ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর এটি গাজায় প্রথম আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ। ওই যুদ্ধে ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদন জানিয়েছে।

হামাসের সিনিয়র নেতা খালিল আল-হায়্যা জানিয়েছেন, চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং রাফা সীমান্ত পুনরায় খোলার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate