সর্বশেষ

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দামWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪ দশমিক ২৫ দিরহামে উঠেছে, যা বুধবার (১৬ অক্টোবর) বাজার বন্ধের সময় ছিল ৩২৩ দশমিক ৭৫ দিরহাম।

এছাড়াও ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০ দশমিক ২৫ দিরহামে খোলার সময় শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে যায়।

একইভাবে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে যায়। খবর খালিজ টাইমসের।

বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার, যা সকাল ৯টা ১০মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতিই স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)