Long Popup (2)
সর্বশেষ

অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম

অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দামProbashircityWebPopupUpdate

টানা চার দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

 বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় বাজুসের স্ট্যান্ডিং কমিটির সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বাজুস ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (২৩ এপ্রিল) থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate