Long Popup (2)
সর্বশেষ

মালদ্বীপে বাংলাদেশি ওয়ার্ক পারমিটে ঘুস বাণিজ্য, জড়ালেন প্রেসিডেন্ট

1 mqbtt84ph4sgsviProbashircityWebPopupUpdate

বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট অনুমোদনকে কেন্দ্র করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির সাবেক ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ শাম্মান ওয়াহিদ। তাঁর দাবি, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে চলা এই বিশাল ঘুস বাণিজ্যের বিষয়টি তিনি সরাসরি প্রেসিডেন্টকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপে প্রতিটি ওয়ার্ক পারমিট বা কোটা অনুমোদনের বিপরীতে ৮ হাজার মালদ্বীপীয় রুফিয়া ঘুস হিসেবে আদায় করা হচ্ছিল। এক সংবাদ সম্মেলনে শাম্মান ওয়াহিদ অভিযোগ করেন, এই পুরো দুর্নীতিমূলক প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসানের মাধ্যমে। বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্ট মুইজ্জু পুরোপুরি অবগত থাকা সত্ত্বেও তিনি রহস্যজনক কারণে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেন।

সাবেক এই ইমিগ্রেশন প্রধানের দাবি, তাঁর কাছে এই দুর্নীতির সপক্ষে চ্যাট ও অডিও রেকর্ডসহ বেশ কিছু সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তবে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে থাকায় তিনি সেগুলো প্রকাশ্যে আনতে পারছেন না। জেনেশুনেও প্রেসিডেন্টের এই নিষ্ক্রিয়তাকে সরাসরি দুর্নীতিমূলক কর্মকাণ্ডের শামিল বলেই আখ্যা দিয়েছেন শাম্মান।

বাংলাদেশিদের কর্মসংস্থান নিয়ে এমন বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর মালদ্বীপের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate