Long Popup (2)
সর্বশেষ

অসুস্থ মালদ্বীপ প্রবাসী কর্মীকে দেশে পাঠাচ্ছে হাইকমিশন

6c2989b6bce6b4170d92159617c2bce1 6980cf1fb2ccfProbashircityWebPopupUpdate

মালদ্বীপে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি কর্মী ফজর আলীর দেশে ফেরার ব্যবস্থা করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার মো. নাজমুল ইসলাম তাকে বিমান টিকিট হস্তান্তর করেছেন। আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফজর আলী মালদ্বীপের একটি গেস্ট হাউসে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি কাজের সময় অসাবধানতাবশত পায়ে গরম পানি পড়ে তিনি গুরুতর দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসা শেষে মালদ্বীপের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশে ফেরার পরামর্শ দেন।

হাইকমিশন জানায়, ফজর আলীর পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ থাকায় জরুরি ভিত্তিতে বিনামূল্যে ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার বিমান টিকিটের ব্যবস্থা করা হয়। উল্লেখ করা হয়, ফজর আলী বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে মালদ্বীপে গিয়েছিলেন।

টিকিট হস্তান্তরের সময় হাইকমিশনার মো. নাজমুল ইসলাম ফজর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনও সংকটে হাইকমিশন পাশে থাকবে। প্রবাসী কর্মীদের চিকিৎসা ও নায্য অধিকার নিশ্চিত করতে মিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফজর আলীর বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate