Long Popup (2)
সর্বশেষ

মালদ্বীপে ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ৫ বাংলাদেশি প্রবাসী

5 bangladeshi expatriates receive 'human harmony award' in maldivesProbashircityWebPopupUpdate

মালদ্বীপে অনুষ্ঠিত হিউম্যান হারমোনি কনফারেন্সে মানব সম্প্রীতি ও উন্নয়নমূলক কাজের জন্য ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন পাঁচজন প্রবাসী বাংলাদেশি। এই সম্মাননা দেওয়া হয়েছে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের আওতায়, যেখানে বাংলাদেশসহ মোট আটটি দেশের ৪০ জন বিশিষ্ট ব্যক্তি পুরস্কৃত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ এবং মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহসভাপতি কায়সার হামিদ হান্নান, সাংবাদিক মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. সাহাবুদ্দিন, এমডি গ্লোবাল রিসোর্স এসডিএন বিএইচডির পরিচালক মো. মোশাররাফ হোসাইন এবং বাংলাদেশি মডেল অনন্যা আফরিন।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের সাবেক পর্যটন ও সিভিল এভিয়েশন মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হোসাইন নিহাদ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল জালিল ইসমাইল।

এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে মানব সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যকে সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পুরস্কারপ্রাপ্ত প্রবাসীরা এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন, এটি তাদের জন্য বিশেষ গর্বের বিষয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate