সর্বশেষ

মালদ্বীপে ২৭ হাজার অবৈধ প্রবাসীকে বহিষ্কারের হুঁশিয়ারি

Maldives warns of deportation of 27,000 illegal immigrantsWeb Popup (3)

মালদ্বীপ সরকার দেশে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করা ২৭ হাজারেরও বেশি বিদেশিকে আগামী কয়েক মাসের মধ্যেই বহিষ্কার করা হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রবাসী কর্মসংস্থান ব্যবস্থায় ৩ হাজার ৯৪২ জন বিদেশি নিয়োগকর্তা হিসেবে নিবন্ধন করেছেন। তবে ২৭ হাজার ৭২৩ জন বিদেশি এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেননি। এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবনের জব সেন্টার থেকে আগের মতোই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা বৈধ কারণ ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের দেশ থেকে বহিষ্কার এবং অভিবাসন আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

মালদ্বীপে বিদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয় গত বছরের মে মাসে, ‘অপারেশন করাঙ্গি’ উদ্যোগের আওতায়। রাষ্ট্রপতির কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৯৮২ জন বিদেশির বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

এদিকে অবৈধ বিদেশিদের শনাক্তে দেশজুড়ে ইমিগ্রেশন ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ বা কর্মরত কোনো বিদেশিকে ছাড় দেওয়া হবে না। সরকার তার বর্তমান মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যার স্থায়ী সমাধান করতে বদ্ধপরিকর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup