সর্বশেষ

২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

FB IMG 1776058423189 69dc881237433Web Popup (3)

২৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৭৫ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (১৩ এপ্রিল) দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে আটক এসব অভিবাসীর সাজার মেয়াদ শেষ হওয়ায় নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, চলতি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে এই ১৭৫ জনকে দেশে পাঠানো হয়। প্রত্যাবাসিত এই অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক, যাঁদের সংখ্যা ১৩৬ জন। এ ছাড়া ২৮ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ২ জন করে এবং ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে নাগরিক রয়েছেন এই তালিকায়।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং স্টুলাং লাউত ও পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে এই অভিবাসীদের নিজ দেশে পাঠানো হয়েছে। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় বিমান বা যাতায়াতের খরচ অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে বহন করা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার আইন অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠানো এই ১৭৫ অভিবাসীর সবাইকেই দেশটির ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। এর ফলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্ধারিত শাস্তিমূলক সময়সীমা পর্যন্ত এই অভিবাসীরা কোনো ধরনের ভিসা নিয়েই আর নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup