Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ক্রেনের নিচে পড়ে বাংলাদেশির মৃত্যু

70291EA94C4D15BFFEA02252ABA0D392 lowProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি ‘স্পাইডার লিফট’ ক্রেন উল্টে গিয়ে নিচে চাপা পড়ে বাংলাদেশি এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নিজেই ক্রেনটির চালক ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জালান পেরাক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই সময় রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন তিনি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত ক্রেনটি ফুটপাতে আটকে নিয়ন্ত্রণ হারায় এবং পরে উল্টে যায়। এতে ক্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। পরে কুয়ালালামপুর হাসপাতালের একজন চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ক্রেনটির ভারে পাশে থাকা দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িগুলোতে থাকা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, ক্রেনটির মালিক প্রতিষ্ঠান শনাক্তের চেষ্টা চলছে এবং ক্রেন চালানোর প্রয়োজনীয় অনুমতি ও বিধি-বিধান মেনে চলা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate