Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

মালয়েশিয়ায় সড়কে মর্মান্তিক মৃত্যু, ২৬ দিনের নবজাতককে দেখা হলো না প্রবাসীর

Image 349197Web Popup (3)

মালয়েশিয়ায় সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাস (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দেশটির বান্টিং এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মাত্র ২৬ দিন আগে তিনি বাবা হয়েছিলেন। কিন্তু নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই রেমিট্যান্স যোদ্ধা।

নিহত রাজন সিলেটের জকিগঞ্জ উপজেলার ভূষণ রাম বিশ্বাসের ছেলে। পরিবারের ভাগ্য ফেরাতে ২০১৮ সালে তিনি মালয়েশিয়ায় যান। সহকর্মীরা জানান, সকালে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে পথে নিয়ন্ত্রণ হারান তিনি। তার মোটরসাইকেলটি একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

173745

দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা রাজনের স্বজনরা। ২৬ দিন বয়সী সন্তানকে নিয়ে এখন অথই সাগরে পড়েছেন তার স্ত্রী; পুরো এলাকায় চলছে শোকের মাতম। রাজনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)