Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় রাতভর আতঙ্ক, ভোরে অভিযান

ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় প্রথম সমন্বিত অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। কর্তৃপক্ষ জানিয়েছে, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে এই আটক কার্যক্রম পরিচালিত হয়েছে।

Arrest

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, ভোরের আগেই আবাসিক এলাকা, নির্মাণসাইট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে অভিযান শুরু করা হয়। এতে ইমিগ্রেশনের পাশাপাশি পুলিশ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র যাচাই করে সন্দেহভাজনদের আটক করা হয়।

সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন বলেন, অবৈধ প্রবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে আরও বড় পরিসরে চালানো হবে।

আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাই-বাছাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। একই সঙ্গে নথিবিহীন শ্রমিক নিয়োগে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে অভিযানের খবরে প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়তে দেখা গেছে। অনেকেই ভিসা নবায়ন ও কাগজপত্র সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুত সেবা নিশ্চিত করা গেলে অনিয়ম কমার পাশাপাশি শ্রমবাজারে অস্থিরতাও নিয়ন্ত্রণে থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate