Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা

Image 156703ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় পর্যটন ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ৫৪ হাজারের বেশি বিদেশি নাগরিক ভিসার নিয়ম ভেঙে দেশটিতে কাজ করছেন, যাদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মী রয়েছেন। এই অনিয়ম রোধে ভিসা নীতির অপব্যবহারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, পর্যটক বা সামাজিক ভিসায় প্রবেশ করে শ্রমবাজারে যুক্ত হওয়া কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, ভিসা সহজীকরণকে কেন্দ্র করে যারা নিয়ম ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়া সরকার আরও জানায়, পর্যটন ভিসায় দেশে প্রবেশ করে গোপনে কাজ করা অভিবাসন আইনের গুরুতর লঙ্ঘন। এ পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে নিয়মিত অভিযান চালানো হবে এবং অবৈধ শ্রমে যুক্ত বিদেশিদের বিরুদ্ধে বিশেষ নজরদারি জোরদার থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, এখন পর্যন্ত ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি ভিসার শর্ত ভঙ্গ করেছেন। শুধু ২০২৫ সালেই অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনকে আইনের আওতায় আনা হয়। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার মনে করছে, ভিসা অপব্যবহার নিয়ন্ত্রণে কঠোর উদ্যোগ না নিলে মালয়েশিয়ার শ্রমবাজারে বৈধ কর্মী ব্যবস্থাপনা ব্যাহত হবে। তাই ভবিষ্যতেও এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate