Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত ৪২ বাংলাদেশি

42 Bangladeshis blacklisted in MalaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার জোহর রাজ্যে জানুয়ারি ২০২৬-এর তৃতীয় সপ্তাহজুড়ে বড় পরিসরে প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করেছে ইমিগ্রেশন বিভাগ। জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩১ জন প্রবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

M1

প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশিসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন। তালিকা অনুযায়ী, মিয়ানমারের ৬৫ জন, বাংলাদেশের ৪২ জন, থাইল্যান্ডের ৯ জন, ভারতের ৮ জন, নেপালের ৪ জন, ইরাকের ২ জন এবং ইয়েমেনের ১ জনকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং রানতাউ পাঞ্জাং আইসিকিউএস কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পর্যায়ক্রমে তাদের স্থানান্তর করা হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রত্যাবাসিত সবাইকে বিভাগীয় সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ বলছে, সাজা শেষ হওয়া বন্দিদের দ্রুত দেশে ফেরত পাঠাতে নিয়মিত এ ধরনের স্থানান্তর কার্যক্রম চালানো হচ্ছে—যাতে ডিটেনশন ডিপোগুলোতে অতিরিক্ত বন্দির চাপ না বাড়ে এবং প্রশাসনিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate