সর্বশেষ

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রেপ্তার

43 expatriates, including bangladeshis, arrested in raid in malaysiaWeb Popup (3)

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৯ আগস্ট) সেলাঙ্গর রাজ্যের জালান মেরু এলাকায় একটি কাচের ফ্রেম তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আটক প্রবাসীদের মধ্যে অনেকে ২০২০ সাল থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে অবস্থান করছেন। তাদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে এবং অধিকাংশই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।

সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, ১৭ জন কর্মকর্তা ও কর্মীর সমন্বয়ে এক মাস ধরে নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ৩২ জন শ্রমিক নিয়মিত কাজের সময়সূচিও মানেননি বলে উল্লেখ করেন তিনি।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(সি) ও ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ বি অনুযায়ী, আটক প্রবাসীরা পাসপোর্টের শর্ত ভঙ্গ করেছেন। কর্তৃপক্ষের মতে, তারা গত দুই বছর ধরে অবৈধভাবে ওই কারখানায় কাজ করে আসছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup