Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

দুইপক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত

দুইপক্ষের সংঘর্ষে প্রবাসী নিহতWeb Popup (3)

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে মো. সেকান্দর মামুন চৌধুরী (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার দিনগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মামুন সরফভাটা ৫ নং ওয়ার্ড মেহের বাপের বাড়ির মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে।

ঘটনা নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. শাহেদ জানান, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক স্থানে যখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটাচালিত রিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সঙ্গে তিন পাড়ার উত্তেজনা বিরাজ করে। রোববার এর সমাধান বৈঠকে দুই এলাকার লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup