Opens in a new tab
সর্বশেষ

আরব দেশগুলোকে প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্র, হামলা হবে অত্যন্ত তীব্র

1793184627 18e2999891374a475d0687ca9f989d83Web Popup (3)

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে তীব্র ও জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার অংশ হিসেবে টেক্সাস থেকে ইসরায়েলে অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে মার্কিন সেনাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের তথ্যমতে, যুক্তরাষ্ট্র এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে এই হামলার বিষয়ে সতর্ক থাকতে বলেছে। হামলার প্রস্তুতি হিসেবে ফুরিয়ে যাওয়া অস্ত্রের মজুত বাড়ানো হচ্ছে এবং বোমারু ও যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এই হামলায় অংশ নিতে বিশেষ নৌ ইউনিট ও নতুন যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের পথে রয়েছে, যা আগে থেকেই সেখানে থাকা ২০টি যুদ্ধজাহাজের বহরে যোগ দেবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত নির্দেশ না দিলেও ইরানের পারমাণবিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ইরানও কড়া পাল্টা হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালানো হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup