Long Popup (2)
সর্বশেষ

আদালতে বিচারপতি মানিকের ওপর ডিম-জুতা নিক্ষেপ

আদালতে বিচারপতি মানিকের ওপর ডিম জুতা নিক্ষেপProbashircityWebPopupUpdate

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়া হয়েছে। এ সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন।

আজ শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে তোলার সময় সাবেক বিচারপতির মানিকের দিকে অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে পুলিশ তাকে আদালতে নিয়ে যায়।

আদালতে বিচারপতি মানিকের ওপর ডিম-জুতা নিক্ষেপ

এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যারা।

পরে আজ (শনিবার) ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate