Long Popup (2)
সর্বশেষ

‌‘আইফোন কিনতে’ লাখ টাকায় ছেলেসন্তানকে বিক্রি করে দিলেন বাবা

LITON copy 20260830City

পটুয়াখালীর দশমিনায় নিজের দেড় বছর বয়সী শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শুধু তা–ই নয়, সন্তান বিক্রির ওই টাকা দিয়ে অভিযুক্ত বাবা একটি পুরোনো আইফোন কিনেছেন বলেও জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিক্রি হওয়া শিশুটিকে নিরাপদে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম মারুফ মুন্সি। পারিবারিক কলহের জেরে মাসখানেক আগে তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার রাগ করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে দেড় বছরের শিশুপুত্র মুসা দাদি মাহফুজা বেগমের কাছেই থাকছিল। মাহফুজা বেগম জানান, গত শনিবার সকালে ছেলেকে বাজারে ঘুরিয়ে আনার কথা বলে বাড়ি থেকে বের হন মারুফ। সন্ধ্যা গড়িয়ে গেলেও তাঁরা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁরা জানতে পারেন, মারুফ ঢাকায় তাঁর এক মামার বাসায় অবস্থান করছেন। সেখানে পরিবারের সদস্যদের ব্যাপক জেরার মুখে এক লাখ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ইমরান হোসেন নামের এক ব্যক্তির কাছে লিখিতভাবে শিশুটিকে হস্তান্তর করেছেন মারুফ। ইমরান হোসেন নিজেও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, তাঁর শ্বশুরের কোনো ছেলেসন্তান না থাকায় পারিবারিক আলোচনার ভিত্তিতেই টাকার বিনিময়ে তাঁরা শিশুটিকে নিয়েছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মারুফ মুন্সি পলাতক থাকায় এবং তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, শিশু বিক্রির অভিযোগটি পাওয়ার পরপরই তাকে উদ্ধারে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধার অভিযানের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate