Long Popup (2)
সর্বশেষ

প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ, যশোরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

66f31ac5 3a06 4344 8150 8a7a83f9a974 20260630ProbashircityWebPopupUpdate

প্রেমের টানে চীনের বেইজিং থেকে বাংলাদেশে ছুটে এসেছেন লি বিং নামের এক তরুণ। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বিয়ে করেছেন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের তরুণী তন্দ্রা খাতুনকে। ব্যতিক্রমী এ বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ভিনদেশি এই জামাইকে একনজর দেখতে তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। পরদিন সন্ধ্যায় সব ধরনের ধর্মীয় ও স্থানীয় আনুষ্ঠানিকতা মেনে তন্দ্রার সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত তন্দ্রা খাতুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ‘হ্যালোটক’-এর মাধ্যমে লি বিংয়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয়। পরে যোগাযোগ চলতে থাকে ‘উইচ্যাট’-এ। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে গভীর ভালো লাগা তৈরি হয়। প্রায় আট মাসের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন এবং এই বিয়েতে দুই পরিবারেরই পূর্ণ সম্মতি ছিল।

Sa 125.1782889057

তন্দ্রা আরও জানান, লি বিং বেইজিংয়ের একটি স্মার্ট লক তৈরি প্রতিষ্ঠানে কর্মরত। বিয়ের আগে তিনি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী ছিলেন না। বর্তমানে লি তাঁর শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। ভিসার যাবতীয় প্রক্রিয়া শেষ হলে স্বামীকে নিয়ে চীনেই পাড়ি জমাবেন তন্দ্রা।

এদিকে বাংলাদেশে এসে এবং পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই চীনা তরুণ। ভাঙা ভাঙা কথায় নিজের অনুভূতির কথা জানিয়ে লি বিং বলেন, তাঁর স্ত্রী খুব ভালো। বাংলাদেশের পরিবেশও তাঁর ভীষণ পছন্দ হয়েছে। স্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন অনেক বেশি আন্তরিক ও দয়ালু হওয়ায় এখানে তাঁর কোনো সমস্যাই হচ্ছে না।

তন্দ্রার মা শিউলি বেগম জানান, মুঠোফোনের মাধ্যমে এই সম্পর্কের সূত্রপাত হলেও দুই পরিবারের সম্মতিতেই অত্যন্ত সুন্দরভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ভিনদেশি হলেও লি বিংকে জামাই হিসেবে পেয়ে তিনি ও তাঁর পরিবার বেশ আনন্দিত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate