Long Popup (2)
সর্বশেষ

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রধান শিক্ষক, গণপিটুনির পর নিখোঁজ

2026 07 01a n17828847238202ProbashircityWebPopupUpdate

কুমিল্লার দেবীদ্বারে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন এক স্কুলপ্রধান। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে আটকে রেখে গণপিটুনি দেয়। তবে পরে চিকিৎসার কথা বলে স্থানীয় কয়েকজন যুবক ওই শিক্ষককে নিয়ে সটকে পড়েন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বল্লভপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. মুক্তল হোসেন (৫০)। তিনি উপজেলার মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বনকোট গ্রামের আবদুল করিমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন মোল্লা ও শিউলি আক্তারসহ এলাকাবাসী জানান, উজানীজোড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী (৩০) দুই সন্তান নিয়ে বল্লভপুর গ্রামের জলিল মোল্লার বাড়িতে ভাড়ায় থাকেন। ওই নারী স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মুক্তল হোসেন প্রায়ই রাতে ওই নারীর বাসায় যাতায়াত করতেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা নজরদারি শুরু করেন। গতকাল রাতে ওই শিক্ষক ঘরে প্রবেশ করলে আশপাশের নারীরা গিয়ে খোঁজ নেন। তখন প্রবাসীর স্ত্রী দরজা বন্ধ রেখেই জানান, ভেতরে কেউ নেই। পরে গ্রামবাসী বাড়িটি ঘিরে ফেলেন এবং পালানোর সময় শিক্ষক মুক্তল হোসেনকে ধরে গণপিটুনি দেন।

খবর পেয়ে রাত ১২টার পর দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে তারা জানতে পারে, চিকিৎসার কথা বলে স্থানীয় কয়েকজন যুবক ওই শিক্ষককে নিয়ে গেছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি পুলিশ। রাত একটার দিকে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষক নিখোঁজ রয়েছেন এবং তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তবে একটি অজ্ঞাত ফোনকলের বরাত দিয়ে ওসি আরও জানান, ওই নারীর প্রবাসী স্বামী দাবি করেছেন যে তিনি নিজেই একটি পারিবারিক কাজে ওই শিক্ষককে তাঁর স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন; কিছু যুবক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি ঘোলাটে করেছে। প্রকৃত ঘটনা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও গুরুতর অভিযোগ রয়েছে। গত ২০২৩ সালের ১৫ মার্চ মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে তাঁকে অবরুদ্ধ করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ও গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের মতো ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। পরে রাতে কুমিল্লার পুলিশ সুপার তাঁকে উদ্ধার করেন এবং পরদিন ছাত্রীর বাবার করা মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। ওই সময় পুলিশের একটি খোয়া যাওয়া বন্দুক পরে উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুনরায় প্রধান শিক্ষকের পদে বহাল হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ওই শিক্ষকের কোনো সন্ধান পায়নি পুলিশ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate