Long Popup (2)
সর্বশেষ

ভোলায় রাতের আধারে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত

Bhola Dead 1 768x402ProbashircityWebPopupUpdate

ভোলার সদর উপজেলায় রাতের আঁধারে ঘরে ঢুকে নাছিমা বেগম (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর আট বছর বয়সী ছেলে আবিরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম ওই বাড়ির দুবাইপ্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। বাড়িতে নাছিমা বেগম ও তাঁর ছেলে আবির একাই থাকতেন।

Vola 20260418

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন নাছিমা বেগম। মধ্যরাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ছেলে আবিরকেও কুপিয়ে জখম করে। আহত শিশু আবির জানায়, দুর্বৃত্তরা যখন তাকেও আঘাত করে, তখন সে বুদ্ধি করে মারা যাওয়ার ভান করে পড়ে থাকে। এতে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে ভোরে সে ঘরের বাইরে এসে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।

প্রতিবেশী নাজিম উদ্দীন বলেন, ‘ভোরে শিশুটি গুরুতর আহত অবস্থায় ঘর থেকে বের হয়ে আমাদের তার মাকে হত্যার বিষয়টি জানায়। আমরা তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই এবং ওই ঘরে গিয়ে নাছিমা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে দ্রুত আমরা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate