Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ইতা‌লির দূতাবাসের জরুরি বার্তা

Italian Embassy's urgent message for BangladeshisProbashircityWebPopupUpdate

ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশি আবেদনকারীদের জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস কর্মভিসা আবেদন–সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তরে হালনাগাদ দিকনির্দেশনা জানিয়েছে।

দূতাবাস জানায়, যেসব বাংলাদেশির কাছে ২০২৫ সালে ইস্যুকৃত বা ২০২৫ সালে পুনঃনিশ্চিত (revalidated) নুলাওস্তা রয়েছে, তাদের নির্দিষ্ট ভিএফএস গ্লোবাল ওয়েবপোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ইতালির নিয়োগকর্তা প্রদত্ত নুলাওস্তার কপি আপলোড করাও বাধ্যতামূলক। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করে কয়েক দিনের মধ্যেই আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।

অন্যদিকে, ২০২৩–২০২৪ সালে ইস্যুকৃত নুলাওস্তাধারীদের জানানো হয়, ইতালির ইমিগ্রেশন অফিস তাদের নথিপত্র পুনর্মূল্যায়ন সম্পন্ন না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মূল্যায়ন শেষ হলে ভিএফএস গ্লোবাল সরাসরি সংশ্লিষ্ট আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ক্ষেত্রে কোনও মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের উপর নির্ভর না করার পরামর্শ দিয়েছে দূতাবাস। সকল কার্যক্রম সরকারি নির্ধারিত পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

ইতালিতে মৌসুমি ও অ-মৌসুমি খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কারণে ইতালির ওয়ার্ক ভিসা সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ বলে দূতাবাস জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate