সর্বশেষ

অনলাইন জুয়া ও ভিসা প্রতারণায় দুই ভাই গ্রেপ্তার

Two brothers arrested for online gambling and visa fraudWeb Popup (3)

নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া খেলা ও ভিসা প্রতারণার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পঞ্চায়েতপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—স্থানীয় আতাউর রহমান ওরফে আতিকের ছেলে মো. লিমন হোসেন (২৯) ও মো. ইমন হোসেন (২০)। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া এবং বিদেশগামীদের সঙ্গে প্রতারণামূলক ভিসা বাণিজ্যে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়, যা প্রতারণা ও অনলাইন জুয়া কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন জানান, জব্দ করা ডিভাইসগুলো পর্যালোচনায় ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অ্যাপসসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ মিলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধের কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই ভাইকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup