Long Popup (2)
সর্বশেষ

এক ছাত্রীকে দুজন পছন্দ করাকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষ, কলেজ বন্ধ

Two students love one girlProbashircityWebPopupUpdate

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে পছন্দ করা নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে বিরোধের জেরে দিনভর উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানটান উত্তেজনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করতেন। কিন্তু একই মেয়ের প্রতি প্রথম বর্ষের আরেক ছাত্রের আগ্রহ থাকায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। সোমবার সকালে এ নিয়ে তর্কাতর্কি থেকে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি।

পরে দুই বর্ষের শিক্ষার্থীরা গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় কিছু ব্যক্তি কলেজের টিনশেড সীমানা প্রাচীর ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগে নির্দেশ দেয়।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন জানান, আকস্মিক এই সহিংসতায় কলেজে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে। তাই কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “এক মেয়েকে দু’জন শিক্ষার্থীর পছন্দ করার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate