সর্বশেষ

বাংলাদেশে রমজান শুরু ২০ ফেব্রুয়ারি, ঈদ ২১ মার্চ

Roza 2502211211ProbashircityWebPopupUpdate

নতুন বছর শুরু হওয়ার আগেই ঘোষণা দেওয়া হয়েছে ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা এ সংক্রান্ত প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করেছেন, যা ইতিমধ্যে মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান স্থানীয় গণমাধ্যম আল-আরাবিয়াকে জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উদিত হলেও সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই তা অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২০ মার্চ, শুক্রবার।

জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানান, ২০২৬ সালে রমজানের শুরুতে রোজার দৈর্ঘ্য প্রায় ১২ ঘণ্টা থাকবে, যা মাসের শেষদিকে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টায়। আবহাওয়া ও সূর্যাস্তের সময়ের তারতম্যের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে রোজার সময় কিছুটা পার্থক্য থাকতে পারে।

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। যদিও দেশটি সাধারণত নিজস্ব ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশে সাধারণত একদিন পর রমজান ও ঈদুল ফিতর পালিত হয়। সে হিসেবে বাংলাদেশে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate