সর্বশেষ

কানাডায় পাঠানোর প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

Fraudster arrested for embezzling 1.7 million taka under the pretext of sending it to canadaWeb Popup (3)

কানাডার ভিসা দেয়ার নামে প্রায় ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে ফুয়াদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের মেডিকেল মোড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে ফুয়াদকে জেলা কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ফুয়াদ মেডিকেল মোড় এলাকার ফয়জুল্লাহর ছেলে। তিনি অনলাইনে ভিসা প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুয়াদ ও তার সহযোগীরা ফেসবুকে কানাডার ভিসা দেয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপন দেখে কুড়িগ্রামের নাগেশ্বরীর ভোবানন্দের কুটি গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহেদুল ইসলাম তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ১৬ লাখ ৯০ হাজার টাকা ওই প্রতারক চক্রকে প্রদান করেন তিনি।

এরপর প্রতারকরা জাহেদুলকে একটি ভিসা ও বিমানের টিকিট সরবরাহ করে কানাডা যাওয়ার তারিখও জানায়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি কাউকেই খুঁজে পাননি। পরে ফোনে যোগাযোগের চেষ্টা করলে সব নম্বর বন্ধ পান। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, তার দেওয়া ভিসাটি সম্পূর্ণ জাল।

ঘটনার পর ভুক্তভোগী জাহেদুল ইসলাম কিশোরগঞ্জ থানায় ফুয়াদসহ ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফুয়াদকে গ্রেপ্তার করে। ওসি আশরাফুল ইসলাম জানান, ফুয়াদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup