Long Popup (2)
সর্বশেষ

১৭ বছরের প্রবাস জীবন শেষ করে ফিরলেন কফিনবন্দি হয়ে

Image 284176 1760460853 original 1760463967ProbashircityWebPopupUpdate

রাজবাড়ীর প্রবাসী জাহাঙ্গীর শেখ দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন। বিদেশে পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

জাহাঙ্গীর শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সেলিম শেখের বড় ছেলে। মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে কফিনে রাখা মরদেহ পৌঁছে এবং পরে ধর্মীয় রীতিতে জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৯ সালে ভবিষ্যতের নিশ্চয়তা ও ভাগ্যের খোঁজে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন জাহাঙ্গীর শেখ। ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল, তবে ৬ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকার মানুষ তার প্রয়াণে গভীরভাবে শোকাহত।

স্থানীয়রা জানিয়েছেন, “এভাবে জাহাঙ্গীরের চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।” পুরো এলাকা তার অকাল মৃত্যুতে ভারাক্রান্ত হয়ে উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate