সর্বশেষ

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল মালয়েশিয়া প্রবাসী

Narail probashi news 2510051515Web Popup (3)

নড়াইলের সদর উপজেলার হোসেনপুর গ্রামে এক প্রবাসী যুবক ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৫ অক্টোবর) সকালে এই ঘটনাটি ঘটে। নিহতের নাম রাবু শিকদার (২৬), তিনি হোসেনপুর গ্রামের আসরাফ আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাবু শিকদার মালয়েশিয়ায় প্রবাসী থাকার সময় মাথায় আঘাত পান। এক মাস আগে তিনি দেশে ফিরে আসেন এবং বাড়িতে অবস্থানকালে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শনিবার (৪ অক্টোবর) রাতের খাবার খেয়ে ঘুমাতে যান তিনি।

রবিবার সকালে রাবুর মা তাকে ডাকতে গেলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আসিফ আকবার তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছেন, “রাবু শিকদার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

প্রবাসী যুবকের হঠাৎ মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup