সর্বশেষ

মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনো খোলেনি

Maleshia1 20190513164906Probashir city Popup 19 03

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার এখনো নিয়মিতভাবে খোলা হয়নি। তবে ২০২৪ সালে সব প্রক্রিয়া শেষ করা সত্ত্বেও ভিসার মেয়াদ থাকা অবস্থায় যারা বিভিন্ন জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি, তাদের সরকারি উদ্যোগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

Boesel 20250923173753

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বোয়েসেল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়, ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেসব কর্মী যেতে পারেননি, তাদেরকে বিশেষ উদ্যোগের আওতায় মালয়েশিয়ায় পাঠানো হবে। তবে এই সুবিধা কেবল তালিকাভুক্ত ৭ হাজার ৮৭৩ জন কর্মীর জন্য প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে খোলা হয়েছে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কিছু অসাধু চক্র নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া জানানো হয়, তালিকাভুক্ত কর্মীরা কেবল বোয়েসেলের মাধ্যমেই মালয়েশিয়া যেতে পারবেন। নির্ধারিত সেক্টর—কনস্ট্রাকশন ও ট্যুরিজমে প্রশিক্ষণ গ্রহণের পর সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা প্রদান করে তারা দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

অতএব, মালয়েশিয়ার শ্রমবাজারে যেতে ইচ্ছুক কর্মীদের ভ্রান্ত তথ্যের ফাঁদে না পড়ে শুধুমাত্র সরকারি প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে বোয়েসেল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03