সর্বশেষ

৮ দিন বন্ধ থাকবে ঢাকায় চীনের ভিসা অফিস

Chinese visa office in dhaka to remain closed for 8 daysProbashir city Popup 19 03

চীনের জাতীয় দিবসসহ দীর্ঘ ছুটির কারণে ঢাকায় চীনের দূতাবাস আগামী ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে ঢাকায় চীনের ভিসা অফিসের কার্যক্রম নিয়মিতভাবে পুনরায় শুরু হবে।

দূতাবাস আরও জানিয়েছে, এই বন্ধের মধ্যে কিছু বিশেষ কর্মদিবস চালু থাকবে। যথা, আগামী ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ১০ অক্টোবর (বৃহস্পতিবার) ভিসা অফিস খোলা থাকবে।

দূতাবাসের এই নির্দেশ অনুসারে ভিসা আবেদনকারীরা তাদের পরিকল্পনা অনুযায়ী সময়সূচি সামঞ্জস্য করতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03