Long Popup (2)
সর্বশেষ

৭ দিনে প্রবাসী আয় এলো ৯ হাজার ৩৭৮ কোটি টাকা

Expatriate income reached tk 9,378 crore in 7 daysCity

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৯ হাজার ৩৭৮ কোটি টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ বছরওয়ারি তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩১ দশমিক ৯০ শতাংশ। শুধু ৭ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫ কোটি ৫০ লাখ ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫৬৭ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে আগস্ট মাসে রেমিট্যান্স আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পুরো বছরের হিসাবে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে এবং গ্রামীণ অর্থনীতিকেও গতিশীল করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate