Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীকে ছুরি দিয়ে খুন

dead bodyCity

কুমিল্লার হোমনায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রোববার সকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি মাথাভাংগা গ্রামে ঘটেছে এই নৃশংস ঘটনা। নিহত প্রবাসীর নাম রফিকুল ইসলাম (৬০)। স্থানীয়রা হত্যাকারী আলেক মিয়া (৫০)কে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

নিহতের ছেলে মনিরুজ্জামান মিয়া জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে রফিকুল ইসলামের এবং আলেক মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সকালে হাঁটতে বের হলে গ্রামে মন্দিরের কাছে আলেক মিয়া তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর তিনি বসতবাড়িতে প্রবেশ করে লাঠির আঘাতে আরও দুজনকে আহত করেন এবং বাড়ি ভাঙচুরের চেষ্টা করেন।

স্থানীয়রা এসে আলেক মিয়াকে ধরার পর পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় পরিবার ও এলাকার মানুষ শোকাহত ও আতঙ্কিত হয়ে পড়েছেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত রফিকুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আলেক মিয়াকে চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate