সর্বশেষ

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রবাসীর স্ত্রীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর…

Expatriate's wife held captive and raped by posing as an army officer, then...Web Popup (3)

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহম্মেদ (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে আটকে রেখে তাকে জোরপূর্বক ধর্ষণ করার পাশাপাশি তার স্বামীকে তালাক দিতে চাপ দেওয়ার চেষ্টা চালানো হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। অভিযানে ফয়সাল আহম্মেদের কাছ থেকে সেনাবাহিনীর লোগো সম্বলিত ভুয়া আইডি কার্ড, ব্যাগ, পোশাক এবং নগদ অর্থ জব্দ করা হয়।

পুলিশ জানায়, ফয়সাল এক বছর আগে ওই নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা শুরু করেন। গত ৯ আগস্ট তিনি ভুক্তভোগীকে ময়মনসিংহে নিজের বদলির কথা জানিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফ্ল্যাটে আটকে ধর্ষণ করেন। এরপর তাকে কক্সবাজার ও নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে নিয়ে আটকে রাখেন।

ভুক্তভোগী নারী শেষমেষ পরিবারের সহায়তায় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে নারীকে উদ্ধার এবং ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ফয়সাল একজন প্রতারক। তিনি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নারীকে প্রতারণার ফাঁদে ফেলে আসছিলেন। এর আগে তিনি একই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup