Long Popup (2)
সর্বশেষ

ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার, বিমানবন্দরে আটক ২

Two arrested at airport for smuggling yaba in cricket batProbashircityWebPopupUpdate

বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক যাত্রীসহ দুইজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরের হোল্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিনে এই ইয়াবাগুলো ধরা পড়ে। আটকদের মধ্যে একজন যাত্রী এবং আরেকজন বিমানবন্দরের সাবেক কর্মী।

আটককৃতরা হলেন মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার তানভীর আহমদ (৩০)। তানভীর ছিলেন বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইটে জাকির হোসেন যাচ্ছিলেন। তাকে বিমানবন্দরে বিদায় দিতে আসেন তানভীর আহমদ। বিমানবন্দরে স্পোর্টস ব্যাগটি হোল্ড ব্যাগেজ স্ক্র্যানিং মেশিনে দেয়ার সময় দুইটি ক্রিকেট ব্যাটের ভেতরে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অফিস সূত্রে জানা গেছে, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate