সর্বশেষ

বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

Indian citizen detained by bgbProbashircityWebPopupUpdate

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়নের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা। তার বাবার নাম চন্দ্র হানশু চাকমা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে আধারকার্ডসহ আটক করা হয়।

বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “বগাখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সকালেই অভিযান চালায় এবং ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।” প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন চন্দ্র চাকমা স্বীকার করেন, তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত।

কর্নেল কাওসার আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজিবির এই সাফল্যে সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate